শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাজা থেকে বাঁচতে ২৫বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
সাজা থেকে বাঁচতে ২৫বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গার শাহাদাত হোসেন ও স্ত্রী নুরজাহান বেগম হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার(২৪ আগস্ট) তাদের নলডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৯৮ সালে নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার নিজ বাড়ীতে গিয়ে হত্যা করে স্বামী শাহাদাত হোসেন ও স্ত্রী নুরজাহান বেগম। এ ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা দায়েরর পর পুলিশ নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কিন্তু শাহাদত হোসেন ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায়। পরে নুরজাহান বেগম আদালত থেকে জামিনে বের হয়ে তিনিও শাহাদত হোসেনের সাথে আত্মগোপনে চলে যান। আসামীদের অনুপস্থিতেই ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ