শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সাইবার হামলা আশঙ্কায় ইরানে বন্ধ ইন্টারনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাইবার হামলা আশঙ্কায় ইরানে বন্ধ ইন্টারনেট

সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ করতে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

বৃহস্পতিবার (১৯ জুন) থেকে ইরানে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা।

শুক্রবার (২০ জুন) বিবৃতিতে ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, “আগ্রাসনকারী শত্রু পক্ষ যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, শত্রুরা ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং ‘টার্গেটেড’ ব্যক্তিদের ট্র্যাক করার জন্য সাইবার আর্মি গঠন করেছে।”

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, ইন্টারনেট পুরোপুরি বন্ধ নয়। দেশের ভেতরে সীমিত পরিসরে ইন্টারনেট চালু রয়েছে।

অন্যদিকে, সাধারণ মানুষ জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকেই তারা ব্রডব্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।

 

 

এসএ