শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত
নিহত বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ আলী সোহাগ হুজুর।

উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ হুজুর (৪০) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সাইপ্রাস সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন।

তিনি জানান, তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে সোহাগ ইউরোকষ্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। ঘটনার সময় বহুতল ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পরিবার সূত্রে জানা যায়, সোহাগ দেশে থাকাকালীন আকরাম আলী মিয়াজী বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। পরবর্তীতে তিনি বিদেশে পাড়ি জমান। সাইপ্রাসে যাওয়ার কিছুদিন পূর্বে বিয়ে করেছেন। গত রাতে পরিবারের সাথে তার শেষবারের মতো কথা হয়।

উল্লেখ্য, সোহাগ সোনাগাজী উপজেলার মধ্যম চর ছান্দিয়া গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির রফিকুল ইসলামের বড় ছেলে। তার মৃত্যুতে খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

 

মামুন/এসএ/দীপ্ত নিউজ