শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাংবাদিক মামুনের কন্যার মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিক মামুনের কন্যার মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

নোয়াখালীতে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদের দেড় বছরের কন্যা সন্তান সাদিকাহ রশিদ মুসকান পানিতে ডুবে মারা গেছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পুকুরে পরে মৃত্যু হয় মুসকানের। এ সময় সাংবাদিক মামুন পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ কাভার করতে চট্টগ্রামে ছিলেন।

এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

বাফুফে জানায়, মামুনুর রশীদের কন্যার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ–সভাপতি, সহ–সভাপতিগণ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা–কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিসিবির মিডিয়া বিভাগ জানায়, ডিবিসি টেলিভিশনের ক্রীড়া প্রতিবেদক মামুনুর রশিদের একমাত্র কন্যা সাদিকাহ রশিদ মুসকানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মুসকানের আত্মার শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। মামুনুর রশিদ ও তার শোকাহত পরিবারকে যেন আল্লাহ তায়ালা এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ