শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ১

 

সাভার ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় পবিত্র চন্দ্র নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। আটক পবিত্র চন্দ্র পিরোজপুর জেলার মাধব চন্দ্রের ছেলে।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

নজরুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি রবিবার সকালে ইউনিয়ন অফিসে এসে দুর্নীতির অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করেন। কিন্তু তিনি আসলে কোন সাংবাদিক নন।

সাভার আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তিকে চাঁদাবাজির মামলা দায়ের করে সাভার মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ