শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এমএফসি’র উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এমএফসি’র উদ্বেগ

 

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় তারা। বিবৃতিতে স্বাক্ষর করেন– কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা।

বিবৃতিতে বলা হয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের উপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় আমরা, বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর নিম্নসাক্ষরকারী সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি। জিজ্ঞাসা, ঘটনার বিবরণ প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিবৃতিতে বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

 

 

আল /দীপ্ত সংবাদ