শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদ ও জরিতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা।

শুক্রবার (১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়–ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, সাংবাদিক আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড়ের বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দারসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

 

গোফরান বিপ্লব/এমি/দীপ্ত নিউজ