শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সহিংসতা দেশকে পিছিয়ে দেয়: আমু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সহিংসতা দেশকে পিছিয়ে দেয়: আমু
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয়। তাই এই ধরণের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা।

শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় যারা দোষী, বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না। আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

আল/ দীপ্ত সংবাদ