শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়: সেতুমন্ত্রী

সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থও নয়, তাদের কাছে জিম্মিও নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকার অ্যাকশনে আছে। সরকার নিয়মিত কাজ করছে, ফলাফল আসবেই।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো নেই। সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিএনপির কর্মীরা তাদের নেতাদের ডাকে আন্দোলন করবে, এমন অবস্থা নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি এখন আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে।

পরিবহনে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন জবাবে তিনি বলেন, পরিবহনে চাঁদাবাজি অনেক আগে থেকে চলে আসছে। এটা নিয়ন্ত্রণে কাজ চলছে, সবাই কাজ করছে। এটা একেবারে বন্ধ হবে না, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।