শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝিনাইদহে সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার(৩ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ আদেশ দেন। আসামী মনজুর রাশেদ জেলার হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণে জন্য সরকারী বরাদ্দকৃত সমুদয় চাউল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউপি চেয়ারম্যান।

অসৎ উদ্দেশ্যে ভিজিএফ’র ৫০ কেজি ওজনের ৩৮ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সিলগালা করে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় ২০২৩ সালের জানুয়ারী মাসের ১ তারিখে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান।

মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সাথে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে সোমবার আদালতে হাজির হলে আদালত জামিন মঞ্জুর না করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত সংবাদ