শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
জাতীয়

সরকারি চাকরিজীবী হলেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি চাকরিজীবী হলেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা
ছবি: সংগৃহীত

নবম পে স্কেল ছিল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে চলতি মাসের ১৯ সেপ্টেম্বর। এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ গেজেট প্রকাশ করা হয়।

সেখানে, ১ জুলাই ২০২৬ থেকেই নতুন এ বেতন কার্যকরের বলা হয়েছে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তাদের সবাই নতুন পে স্কেলের সুবিধা পাবেন না। বিশেষ করে, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না। 

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬–এর আওতা ও বেতন নির্ধারণের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেবেন। এ ধরনের কর্মচারী ১ জুলাই থেকে কার্যকর নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

অন্যদিকে, ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাদের বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এটি হবে শুধু পেনশন নির্ধারণের জন্য।

অবসরোত্তর ছুটির সময় কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের সময় হিসাব করা হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে যে ছুটির বেতন তিনি পাবেন, সেটি পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।

গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত যে বেতনস্কেল চালু ছিল, তা ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬–এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।

অর্থাৎ, ৩০ জুন কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতে নতুন বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করা হবে।

 

এসএ