শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সরকারি চাকরিজীবীকে তুলে এনে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি চাকরিজীবীকে তুলে এনে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

 

২৩ বছর বয়সী এক সরকারি চাকরিজীবী যুবককে তুলে এনে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ভারতের বিহারের বেপুরা জেলায় ঘটেছে এ ঘটনা।

সম্প্রতি শিক্ষক হওয়ার জন্য বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বিহারের গৌতম কুমার। সরকারি চাকরির খেসারত যে এভাবে দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি।

বুধবার গৌতম স্কুলে পৌঁছালে তিন থেকে চারজন অপহরণকারী মারধর করে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাকে খুনের হুমকি দিয়ে প্রায় বন্দুকের মুখে অপহরণকারীদের একজনের মেয়ের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। খবর এনডিটিভির।

স্কুলের অধ্যক্ষ অপহরণের বিষয়টি পুলিশ ও গৌতমের পরিবারকে জানান। পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, জোর করে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল গৌতমকে। পুলিশ ওই ছাত্রীর মামাকে আটক করেছে।

 

আল/ দীপ্ত সংবাদ