শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সমন্বয়কদের কোন্দল: নরসিংদীতে সভা না করেই ঢাকা ফিরলেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমন্বয়কদের কোন্দল: নরসিংদীতে সভা না করেই ঢাকা ফিরলেন সারজিস

আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র–জনতার সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। স্থানীয় সমন্বয়কদের দুপক্ষের কোন্দল ও সমন্বয়হীনতার কারণে সমাবেশ না করেই সারজিস ও তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী ক্লাব থেকে সঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এরপর নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালি কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নরসিংদী শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেলে ৩টা থেকে ৬টা পর্যন্ত সর্বস্তরের ছাত্র–জনতার সঙ্গে সভা হওয়ার কথা ছিল। কিন্তু নরসিংদীর সমন্বয়কদের মধ্যে এই সভার ভেন্যু নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়। এতে বিব্রত হয় কেন্দ্রীয় সমন্বয়করা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা নরসিংদীতে অবস্থান করলেও শেষ পর্যন্ত এই সভাটি করা যায়নি।

তবে নরসিংদী ছাড়ার আগে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি বিভাজন নিরসন হয়, তাহলে পরবর্তীতে এই সভা করা হবে।

এর আগে, নরসিংদী ক্লাবে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত স্থানীয় সমন্বয়কদের সঙ্গে ঘরোয়া সভা এবং সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদ ও আহতদের পরিবারের লোকজনদের সঙ্গে স্বাক্ষাৎ করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

 

এসএ/দীপ্ত সংবাদ