শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সমকামী আখ্যা দিয়ে স্কুল শিক্ষককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমকামী আখ্যা দিয়ে স্কুল শিক্ষককে হত্যা

ঢাকার সাভারে চিরকুট লিখে সমকামী আখ্যা দিয়ে এক স্কুল শিক্ষককে হাত–পা বেঁধে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২০ আগস্ট) বিকেলে পৌর এলাকার ভাটপাড়ায় তার নিজ বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পাশে চিরকুটে লেখা ছিলো, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে….. আমরা ইসলামের সৈনিক‘।

নিহত গোলাম কিবরিয়া (৪৫) পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে। তিনি সাভার রেডিও কলোনী মডেল স্কুলের সাবেক শিক্ষক।

স্বজনরা জানায়, গোলাম সাভার রেডিও কলোনী মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন এবং বর্তমানে সাভারে টিউশনি ও জমি কেনা বেচার ব্যবসায় জড়িত ছিলেন। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর তিনি একাই বাসায় থাকতেন। দুপুরে ঘরের দরজায় গিয়ে প্রতিবেশীরা নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানায়, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের টিম আসছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ