সফলভাবে অনুষ্ঠিত হলো ‘স্বপ্ন আঁকো শিশু উৎসব’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বড় রিটেইল চেইন সুপারশপ “স্বপ্ন” এবারও উৎসবমুখর পরিবেশে শিশুদের জন্য সফলভাবে আয়োজন করে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসব’।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়।

ঢাকা অঞ্চলের ৪,০০০–এর অধিক অংশগ্রহনকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেইমস, ফটো বুথসহ নানা আয়োজন।

বেলুন উড়িয়ে স্বপ্ন আয়োজিত শিশুদের ছবি নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন দেশের প্রখ্যাত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি।

প্রদর্শনীতে স্বপ্ন–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বপ্ন–এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রোমোশন এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলামসহ অনেকে ।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More