শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ–ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখাই হবে লাল–সবুজ প্রতিনিধিদের প্রধান লক্ষ্য ।

রবিবার (১৮ মে) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সোনালি ট্রফিটার জন্য অধির অপেক্ষা দুদলের। শিরোপার হাতছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই ফাইনাল মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল। অপরাজিত থাকার ব্যাপারটি আত্মবিশ্বাস দিলেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনোরকম ভুল করতে চায় না ফয়সালরা।

ভারতও এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স মাথা ব্যাথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের।

আল