সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে বলে জানা গেছে।

এদিকে দুপুর ১২টার দিকে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট–আইআরআইয়ের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক শুরু করেছে। গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন—বিএনপি স্হায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন ও বিএনপি সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More