শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর আজ সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তিনি।

আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ‘আজ তারেক রহমান চট্টগ্রামে যাচ্ছেন। আগামীকাল ২৫ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণ–তরুণীদের পরামর্শ শুনবেন। পরে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।’

শেষবার ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।