শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না: মাওলানা মামুনুল হক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি আর সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ১১দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

এ সময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More