শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সড়ক দুর্ঘটনা রোধে সাভারে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনা রোধে সাভারে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ

 

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ‘ এ শ্লোগানকে সামনে রেখে এবং সড়ক দুর্ঘটনা রোধে সাভার হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সাভার হাইওয়ে থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। চালক, যাত্রী, পরিবহন মালিক ও সরকারের পাশাপাশি পুলিশও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সড়কে শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। চালকদেরকে নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বানও জানান তিনি।

সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শেখ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পরিবহনের মালিক, শ্রমিক নেতা, হাইওয়ে কমিউনিটি পুলিশ, সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট রবিন, এটিআইসহ অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ