শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা নিহত

ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় জুলাই আন্দোলনে ভৈরবে নেতৃত্ব দেওয়া সাহসী জুলাই–যোদ্ধা মো. দুর্জয় মিয়া (২২) নিহত হয়েছেন।

শনিবার (১০ মে) ভোর চারটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নং ছিল–১০৬ এবং মেডিকেল কেস আইডি–২৬০৮।

স্থানীয় সূত্রে জানায়, শনিবার ভোরে ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুর্জয় মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন দুর্জয়। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

উল্লেখ্য, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন।

 

এসএ