শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে। বিএনপি প্রস্তাব করেছে এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো।’

বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে এমন কোনো আইন পাস করা যাবে না যেখানে বিচারবিভাগের স্বাধীনতা খর্ব করে। বিচারবিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে সংস্কার কমিশনে। একজন স্বৈরাচার হয়েছে বলে সেটা করা যাবে না। সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করালে কেউ স্বৈরাচার হতে পারবে না।’