৬৩
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানছুরা আক্তার।
সোমবার (২০ এপ্রিল) বিএনপি কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রুহুল কবির রিজভী।
মানছুরা আক্তার বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আইন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী।
ছাত্রদল কর্মী হিসেবে মানছুরা আক্তার দীর্ঘদিন ধরেই বিএনপি‘র হয়ে রাজপথে সক্রিয়। আওয়ামী সরকার আমলে তিনি বিভিন্ন সময় মামলা–হামলার শিকার হয়েছেন।
এসএ