শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না: হাসনাত
হাসনাত আব্দুল্লাহ (ফাইল ছবি)

ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) বেলা ১১টা ৯ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হাসনাত লিখেন, আপনি আমাদের যে কোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে ও ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

উল্লেখ্য, গণহত্যাকারী দল হিসেবে ‘আওয়ামী লীগ‘ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা‘ সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় হাসনাত ‘শাহবাগ‘ অবরোধের ডাক দেন।

 

এসএ