শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস, সেই টিনসেড স্কুলের মেরামত চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস, সেই টিনসেড স্কুলের মেরামত চলছে

শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে ক্লাস করা ফেনীর পরশুরাম সরকারি পাইলট স্কুলের টিনসেড ভবনের মেরামত কাজ চলছে পুরোদমে। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ায় শ্রেণি কক্ষে ছাতা মাথায় দিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নজরে আসায় মেরামতের উদ্যোগ নেয়া হয়।

সম্প্রতি “শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রকাশের পর সেই ভবনটির দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়। গত বৃহস্পতিবার থেকে শিক্ষা অধিদপ্তর টিনসেডের সে ভবনটিতে নতুন টিন লাগানো সহ মেরামত কাজ শুরু করেছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, পরশুরাম পাইলট হাই স্কুলের অনন্য ভবনের রং করাসহ মেরামত কাজের জন্য দশ লাখ টাকার বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়াও নতুন একটি ভবনও বরাদ্ধ দেওয়া হয়েছে।

ফেনীস্থ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত ছিদ্দিকা স্কুলে উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ সম্পূর্ণ শেষ করতে নির্দেশনা দেন।

পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী জানান, শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় জরাঝীর্ণ টিনসেড ভবনের দরজা, জানালা ভেঙ্গে নতুন লাগানো ও ফ্লোর পাকা হচ্ছে। এছাড়া উপরে নতুন টিন লাগানো হচ্ছে। অচিরেই শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

শায়লা/ দীপ্ত নিউজ