শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শ্রীপুরে ঝুট গুদামে আগুন, প্রায় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রীপুরে ঝুট গুদামে আগুন, প্রায় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার জৈনা বাজার–শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে মো. শাকিল নামে এক ব্যক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গামেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করছিল। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দু‌টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়–ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

আফ/দীপ্ত নিউজ