রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে পৌনে ৩ কোটি টাকা দিল কাজী ফার্মস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কাজী ফার্মস লিমিটেড এবং এর গ্রুপভুক্ত প্রতিষ্ঠান ২০২৪-২৫ অর্থবছরের নিট লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে।

বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এবং এর গ্রুপভুক্ত প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কাজী মিডিয়া লিমিটেড গত ২০২৪-২৫ অর্থবছরের নিট লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হারে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ১১১ টাকার চেক প্রদান করে।

রবিবার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন- কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শোভন হায়দার চৌধুরী, কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক এফ এম মুনিরুজ্জামান ও উপ-ব্যবস্থাপক হারুন অর রশীদ।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই তহবিলের অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

রুবায়েত হাসান/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More