শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

শ্বাসরোধ করে বিধবা নারীকে হত্যা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শ্বাসরোধ করে বিধবা নারীকে হত্যা, গ্রেপ্তার ২
গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রেজিয়া খাতুন নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) উত্তর প্রসাদ পাঠক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল সোমবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮) এর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনে পীরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে নিবিড়ভাবে কাজ শুরু করে।একপর্যায়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি ওই এলাকার মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৬) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল (৪৫)কে গ্রেফতার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, ওই নারীকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু–প্রস্তাব দেয়। কু–প্রস্তাবে রাজি না হলে তারা মুখ চেপে ধরে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকার করেন। পরবর্তীতে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

হিমেল/ আল/ দীপ্ত সংবাদ