শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শোবিজ অঙ্গণে মেহজাবীনের ছোট বোন মালাইকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শোবিজ অঙ্গণে মেহজাবীনের ছোট বোন মালাইকা
বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন মালাইকা চৌধুরী

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলে ছোটপর্দায় ইতোমধ্যেই নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার তার পথে ধরে হাঁটলেন অভিনেত্রীর ছোটবোন মুকাদ্দাস মালাইকা চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। সেটি ফেসবুকে শেয়ার করে ছোট বোনকে অভিনন্দন জানান মেহজাবীন। ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘মালাইকা চৌধুরী— তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’

আরও পড়ুন : ভালোবাসা দিবসে স্পর্শিয়ার নতুন জীবনের শুরু

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

প্রসঙ্গত, মেহজাবীনরা তিন বোন। সবার ছোট মালাইকা। তাদের আরেক বোনের নাম কায়নাত করিম চৌধুরী। মালাইকার যেমন মডেলিংয়ের প্রতি বেশি আগ্রহ, তেমনি পড়াশোনায় নিজেকে মগ্ন রাখতে পছন্দ করেন কায়নাত।

সুপ্তি / দীপ্ত নিউজ