শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রতিযোগিতা পৃথক দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রায় ভৌমক, গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, চিত্রাংকন শিক্ষক নিয়ামুল আলম শাহীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ