শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেরপুর

শেরপুরের নকলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি।

উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক আনোয়ার হোসেন বিকেল ৪টার দিকে গরুর ঘাস কাটার জন্য ধনাকুশার ধনারপারের নদীর পাড়ে যায়। ঘাস কেটে বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরার পথে বজ্রপাত ঘটে। সেই বজ্রপাতে কৃষক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ