শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে দুটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন – শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেরপুরে দুটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন – শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ টি ভূমিহীন– গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমে শেরপুরের শ্রীবরদী উপজেলা ও শেরপুর সদর উপজেলাকে ভূমিহীন–গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

বুধবার (৯ আগস্ট) সকালে শেরপুর সদর উপজেলা হল রুমে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন–গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।

পরে উপজেলা হল রুমে সদর উপজেলার ৩৩ টি ও শ্রীবরদী উপজেলাতে ১০১টি ভূমিহীন–গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

সরকারের ঘোষিত সিদ্ধান্তে শেরপুরের সবকটি উপজেলায় আশ্রয়ের ঠিকানা ও গৃহ ও জমি পেয়ে জীবন বদলে যাচ্ছে অবহেলিত মানুষগুলোর।

উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোক্তাদিরুল আহমেদ সহ আরও অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ