শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

 

শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) বিকালে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বেসরকারি সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোলা বিডি–০৪২৪ আয়োজনে অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের ম্যানেজার সুলভ রিছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি বলেন, প্রত্যেক শিশুর অভিভাবক যাতে মশারি ব্যবহার করে। শিশুরা যাতে মশা থেকে সুরক্ষিত থাকে।

প্রকল্পের কর্মী জীবন ম্রংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেক্টর কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। তিনি প্রত্যেককে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহবান জানান।

এ সময় ৩শ ১৫ জন শিশুর মাঝে একটি করে মশারি বিতরণ করেন অতিথি বৃন্দ্ব। পরে শিশুদের অভিভাবকদের জন্য দুই মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

এসএ/দীপ্ত নিউজ