শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে জিআই পণ্য তুলশিমালার সনদ প্রাপ্তির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে জিআই পণ্য তুলশিমালার সনদ প্রাপ্তির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভারত সীমান্তবর্তী গারোপাহাড়ী জনপদ শেরপুর জেলার ঐতিয্যবাহী জেলা ব্র্যান্ডিং তুলশীমালা চাল। এই চাল অতিসম্প্রতি ভৌগলিক নিদর্শন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আমহেদ। এছাড়াও জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “জনসেবায় জনহাসি” বই এর মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আফ/দীপ্ত নিউজ