শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

শুল্কছাড়ে সবচেয়ে দামী গাড়ি কিনেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুল্কছাড়ে সবচেয়ে দামী গাড়ি কিনেন

শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে দামি গাড়ি কিনেছিলেন সৈয়দ সায়েদুল হক সুমন।

জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় ৫১ জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন; এদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস।

এদের মধ্যে সবচেয়ে দামী গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ ৩০০ ডব্লিউ মডেলের গাড়িটির আমদানিমূল্য দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ডলার বা ১ কোটি ২৬ লাখ টাকা। বিলাসবহুল এ ধরনের গাড়ির শুল্কহার ৮২৬ দশমিক ৬০ শতাংশ। শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায়। সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাস করে নিয়েছেন তিনি।