বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

শুভেন্দুই হচ্ছেন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।

এর আগে অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাঙালি, বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী সেই মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More