শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
সংগৃহীত ছবি

আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে।

তিন দিনব্যাপী ভোটাভুটি চলবে ১৭ মার্চ রবিবার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আরও তিন প্রার্থীর নাম আছে।

লড়াইয়ে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লাতস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ। এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা।

রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪টি দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোটকেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে ভোট দিতে পারবেন।

আল / দীপ্ত সংবাদ