শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
সবজি চাষে ব্যস্ত কৃষক

 

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরইমধ্যে বাজারে আগাম জাতের বিভিন্ন সবজি আসতে শুরু করলেও, দাম কিছুটা চড়া। চাষীরা জানান, রবি মৌসুমের সবজি বাজারে এলে দাম আরো কমবে।

মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ হরেক রকমের সবজি। এসব আবাদে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও, এখন মাঠের অবস্থা ভাল। আবহাওয়া অনুকূলে থাকলে সবজি বিক্রি কোরে ভালো লাভের আশা করছেন কৃষকরা।

জেলায় শীতকালীন শাক–সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৫ হাজার ৭২০ হেক্টর জমিতে। স্থানীয় কৃষি বিভাগ আশা করছে, আরও আড়াইশ থেকে ৩শ হেক্টর জমিতে সবজি আবাদ করা যাবে।

উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকও লাভবান হবে, এমনটাই প্রত্যাশা সবার।

 

আরও পড়ুন: শীতকালীন সবজি ভালো ফলনে খুশি কুড়িগ্রামের চাষিরা

 

আল/ দীপ্ত সংবাদ