শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
মুন্সীগঞ্জে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের মিরকাদিমে বসতঘর থেকে চুরি হওয়ার পাঁচদিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল দিকে পাশের বাড়ির ফারুকের বাড়ির পেছন থেকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো. শরীফ মিয়ার ছেলে।

আযানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬ টার দিকে মাটিতে পুতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে শিশুর মরদেহটি হেফাজতে নেয়। তিনি আরও জানান, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। সকাল থেকে ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে পুলিশ।

প্রসঙ্গত : গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যাত তার মা শ্রাবণী বেগম। সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি করে আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

হামিদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ