শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শিশুদের অধিকারের বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহবান ইয়েস বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুদের অধিকারের বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহবান ইয়েস বাংলাদেশের

ফেনীতে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করে ইয়েস বাংলাদেশ নামের একটি জাতীয় সংগঠন।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী, সাংবাদিক নাজমুল হক শামীম। ইয়েস বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় সভায় ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। তাই এখনই তাদেকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে। তাদের প্রতিটি অধিকার যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে। তাদের প্রকৃত অধিকারের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। সতর্ক থাকতে হবে। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারলে শিশু অধিকার নিয়ে মানুষ সচেতন হবে। এতে সমাজ উপকৃত হবে।

আয়োজকরা জানান, ফেনী জেলাসহ দেশের প্রতিটি জেলায় শিশু অধিকার বাস্তবায়ন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওয়াই–মুভস প্রকল্পের আওতায় কাজ করছে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেইনএবিলিটি (ইয়েস) ও শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স (এনসিটিএফ)। সংগঠনটি ইতোমধ্যে দেশজুড়ে শিশুদের নিয়ে ইতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুনআফ/দীপ্ত নিউজ