শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক কারাগারে

গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের এক শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করার চেষ্টা করে মাসুদ মিয়া নামের যুবক। ধর্ষণে ব্যর্থ হলে মেয়েটির গোপনাঙ্গে গুরুতর আহত করে পালিয়ে যায় সে।

বুধবার (৫ জুলাই) রাতে এ অমানবিক ঘটনার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে ধানকুনিয়া গ্রামের বাড়ি মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। ।

পুলিশ জানায়, ধানখুনিয়া গ্রামের এক শিশুকন্যা প্রতিদিনের মতো নিজ বাড়ির ঘরে ঘুমিয়ে ছিল। পাশের বাড়ির বখাটে মাসুদ বেড়া কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় মেয়েটির গোপনাঙ্গ গুরুতর আহত করে সে।

মেয়েটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য বৃহস্পতিবার গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুধবার রাতে মেয়েটির চাচা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।

থানার ওসি বুলবুল ইসলাম জানান, মামলার পর পুলিশ বৃহস্পতিবার ভোরে ধানকুনিয়া গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে দুপুরে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভবতোষ/এসএ/দীপ্ত নিউজ