10
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ও সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সেলিম আল দীনের রচনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আফরিন হুদা তোড়া। নাটকটি পরিবেশন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।
আয়োজকদের পক্ষ থেকে নাট্যপ্রেমীদের প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।