শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)

অনুকূল পরিবেশ হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ–বিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

 

এসএ