শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

শিখ নেতা খুনের ঘটনায় ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিখ নেতা খুনের ঘটনায় ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব

ভারতের বিরুদ্ধে ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জাকে হত্যার অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ অভিযোগ তদন্তের পরিপ্রেক্ষিতে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। তবে দেশটির এমন পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ভারত।

কূটনৈতিক দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃত কানাডার কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সরকার অভিযোগ এনেছে। তিনি বলেন, এটি কানাডার সার্বভৌমত্বের লঙ্ঘন।

এসএ/দীপ্ত নিউজ