শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

‘শিক্ষা সম্প্রসারণে জননেত্রী শেখ হাসিনার অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘শিক্ষা সম্প্রসারণে জননেত্রী শেখ হাসিনার অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন
বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলার ২০তম দিনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ অনুপম বড়ুয়ার লেখা বই – “শিক্ষা সম্প্রসারণে জননেত্রী শেখ হাসিনার অবদান” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দূরন্ত গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নের উপর ভিত্তি করে অনুপম বড়ুয়ার লেখা এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিএসসিসি‘র ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস৷

এসময় বইটির প্রকাশক ও প্রধান অতিথি হিসেবে চিত্তরঞ্জন দাস সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বছর শিক্ষা ক্ষেত্রে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, অমিকন গ্রুপের পরামর্শক রহিম শাহ সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

 

 

আল / দীপ্ত সংবাদ