রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের অবরোধে আটকা মৈত্রী এক্সপ্রেস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোটা সংস্কা‌রের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযু‌ক্তি বিশ্ববিশ্ব‌বিদ‌্যালয় ও বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমান কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ‌শিক্ষার্থীরা ঢাকাময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রেছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে বিভিন্ন শ্লোগান দেয়। সড়ক ও রেলপথ প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখায় বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থে‌কে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যা‌য়ের সাম‌নে শিক্ষার্থী‌দের মহাসড়ক অব‌রো‌ধের পূর্ব‌ ঘোষণা থাক‌লেও সেখান পু‌লিশ মোতা‌য়েন থাকায় অব‌রোধ ক‌রে‌নি।

দুপু‌রের প‌র ডু‌য়েট শিক্ষার্থী ও কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা ‌জয়‌দেবপুরের শিববাড়ী‌তে অবস্থান নেয় তারা। বি‌কেল ৫টার পর থে‌কে ঢাকাময়মন‌সিংহ মহাসড়‌কে অবস্থান নি‌য়ে‌ছে।

এদি‌কে বি‌কেল ৪টার পর‌ থে‌কে কোটা সংস্কা‌রের দাবিতে ঢাকারাজশাহী রেললাইন অব‌রোধ ক‌রে রে‌খেছে শিক্ষার্থীরা।

এতে ভারত থে‌কে আসা ঢাকাগামী মৈত্রী এক্স‌‌প্রেস ট্রেন গাজীপু‌রের দেশীপাড়া এলাকায় এসে অব‌রো‌ধের কব‌লে প‌ড়ে আট‌কে আছে। ওই রুটের রেল চলাচল বন্ধ থাকায় ক‌য়েকটি ট্রেন বি‌ভিন্ন স্টেশ‌নে অবস্থান কর‌ছে।

জাহাঙ্গীর আলম/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More