শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

শাহিদা রফিকের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহিদা রফিকের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিকের মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।

রবিবার (২ মার্চ) নিজের ভেরিভাইড পেইজ থেকে এক পোস্ট করেন তিনি।

পোস্টে লেখেন, ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া’র সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিক আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

অধ্যাপক ড. শাহিদা রফিক এর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার–পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তাঁর ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরী ছিল।

আমি অধ্যাপক ড. শাহিদা রফিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।‘

এর আগে এদিন ভোরে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে শাহিদা রফিক মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আল