শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শাহরুখের ‘পাঠান’ আসছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহরুখের ‘পাঠান’ আসছে বাংলাদেশে
শাহরুখের 'পাঠান'

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। গতকাল রোববার বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসেছেন তারা।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে কোনো দ্বিমত নেই এসব সংগঠনের। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের সিনেমা হলে চলবে।

আজ সোমবার চলচ্চিত্রের এই ১৯ সংগঠনের ঐক্যমত্যের চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। ফলে, বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা আছে বলে জানা গেছে।