শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কৃষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কৃষক নিহত
যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কৃষক নিহত হয়েছেন।

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারণ–সাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন। তারা পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে তোলা কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক (সাতক্ষীরা) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।