শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শাম ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল ১৭ মেধাবী শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাম ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল ১৭ মেধাবী শিক্ষার্থী
শাম ফাউন্ডেশন কর্তৃক ১৭ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে চার বছর মেয়াদী উচ্চশিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার
(১৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় দরবেশপুর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল মাঠে এ বৃত্তি দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি দেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাওারের সভাপতিত্বে বৃত্তি কর্মসূচির অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শাম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যৌন নিপীড়নের অভিযোগে ঢাবিতে শিক্ষকের কক্ষে তালা

এ সময় উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানদের এ পর্যায়ে নিয়ে আসার সংগ্রাম গল্প শোনান আর শিক্ষার্থীরা শোনান তাদের অভিভাবকের স্বার্থহীন ত্যাগের কথা।

উল্লেখ্য, শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশন কুষ্টিয়ার কুমারখালীর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ‘শিক্ষাই উত্তম বিনিয়োগ‘ এই শ্লোগান সামনে রেখে ২০০৮ সাল থেকে এলাকায় শিক্ষা উন্নয়নের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।